শনিবার ঢাবিতে বক্তব্য রাখবেন কৈলাশ সত্যার্থী


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২৬ মে ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে আগামী শনিবার ‘টেকসই উন্নয়নের জন্য শিক্ষা’ শীর্ষক পাবলিক লেকচার অনুষ্ঠানে ২০১৪ সালে শান্তিতে যৌথভাবে নোবেল বিজয়ী ভারতীয় নাগরিক কৈলাশ সত্যার্থী বক্তৃতা রাখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের  মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ বক্তৃতা চলবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক তৈয়বুর রহমানের সঞ্চালনায়  অধিবেশনের সভাপতিত্ব করবেন ওই অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক শফিক উজ জামান।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।