সোমবার থেকে রাবির ক্লাস শুরু


প্রকাশিত: ০৭:০৪ এএম, ৩০ মে ২০১৫

গ্রীষ্মকালীন অবকাশ শেষে আগামী সোমবার (১ জুন) থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সকল বিভাগের ক্লাস-পরীক্ষা শুরু হবে। শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সকল কার্যক্রম চালু করা হয়েছে।

এদিকে ৯ দিন বন্ধ থাকার পর শনিবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিন মাতিন জাগো নিউজকে বলেন, গত ৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন অবকাশ শুরু হয়। অবকাশে গত ২১ থেকে ২৯ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হল বন্ধ রাখা হয়। শনিবার সকাল ৯ টায় তা আবারো খুলে দেওয়া হয়।

তিনি আরো বলেন, গ্রীষ্মকালীন অবকাশ শেষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা পুনরায় চালু হবে আগামী সোমবার থেকে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।