পবিত্র শব-ই-বরাত উপলক্ষে ঢাবির কর্মসূচি

২ জুন পবিত্র শব-ই-বরাত উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এইসব কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার বাদ আসর ৫টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামীয়ায় এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল।

এতে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, মসজিদুল জামি’আ পরিচালনা কমিটির সভাপতি ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান উপস্থিত থাকবেন।

প্রধান আলোচক হিসাবে বক্তব্য প্রদান করবেন ইসলামিক স্টাডিজ বিভাগের সুপার নিউমারারী অধ্যাপক ড. এ আর এম আলী হায়দার। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগন আলোচনায় অংশগ্রহণ করবেন। এছাড়াও হলগুলোতেও থাকছে মিলাদ মাহফিল।

এম এইচ/এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।