রাসায়নিকমুক্ত খাদ্যের দাবিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন


প্রকাশিত: ০৮:৫৭ এএম, ০৬ জুন ২০১৫

রাসায়নিকমুক্ত খাদ্যের দাবিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ও ফার্মা-বি ক্লাবের যৌথ উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০টায় কাজলা ক্যাম্পাসের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নূরুল হোসেন চৌধুরী, ফার্মেসি বিভাগের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বর্তমানে প্রাকৃতিক খাবারের পরিবর্তে প্লাস্টিক ও টিনবদ্ধ খাবার খেতে ভোক্তারা বাধ্য হচ্ছেন। তাছাড়া বিভিন্ন প্রাকৃতিক খাবারেও ক্ষতিকারক রাসায়নিকের ব্যবহার মাত্রাতিরিক্ত হারে বেড়েছে। চলতি মৌসুমে আম, লিচু, কলাসহ বিভিন্ন রসালো ফলে ফরমালিন, কার্বাইডসহ বিভিন্ন হরমোন জাতীয় ওষুধ ও কীটনাশকের ব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

ফলে মানুষের ক্যান্সার, অগ্ন্যাশয়, কিডনির বিভিন্ন রোগসহ স্বাস্থ্য ঝুঁকি ক্রমাগত বেড়েই চলেছে। বক্তারা রাসায়নিকমুক্ত খাদ্যের জন্য সরকারের পাশাপাশি জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক তারিক সাইফুল ইসলাম, প্রক্টর মো. আকরাম হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।