চবিতে ছাত্রলীগের প্রতিপক্ষের হামলায় আহত ৬


প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৬ জুন ২০১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিপক্ষের হামলায় শাটল ট্রেনে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন একাকারের ছয়জন কর্মী আহত হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, পদার্থবিদ্যা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিয়াজ, রসায়ন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মিতুল, ভূগোল বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের জিহাদ, রাষ্ট্রবিজ্ঞান ২০১১-১২ শিক্ষাবর্ষের রাহুল মজুমদার, আইইআরটি ২০১৩-১৪ শিক্ষাবর্ষের বিল্লাল হোসেন ও কম্পিউটার সায়েন্স বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ। এদের মধ্যে নিয়াজ ও মিতুলের অবস্থা আশঙ্কাজনক। এরা সবাই একাকারের কর্মী।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

চৌধুরী লোকমান/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।