শাবিতে তৃতীয় দিনের মতো অন্দোলন চলছে
উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার তৃতীয় দিনের মতো চলছে শিক্ষকদের একাংশের আন্দোলন। বুধবার সকাল সাড়ে ৮টায় উপাচার্য ভবনে (১ম প্রশাসনিক ভবন) তালা ঝুলিয়ে অবস্থান নেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের শিক্ষকরা।
এদিকে উপাচার্য ইস্যুতে শাবিপ্রবি শিক্ষক সমিতিতে সভাপতি অধ্যাপক ড. কবির হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আব্দুল গণী গ্রুপের মধ্যে রেষারেষি চরম আকার ধারণ করেছে। বুধবার সকাল ১১টায় শাবি শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাসের মিনি অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় অধ্যাপক ড. কবির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ মহান মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক পরিষদ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষক পরিষদের প্রায় দেড়শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
ছামির মাহমুদ/এমজেড/পিআর