টিএসসির নতুন পরিচালক মহীউজ্জামান
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন এএমএম মহীউজ্জামান চৌধুরী।
সম্প্রতি টিএসসির পরিচালক আলমগীর হোসান অবসরে (এলপিআর) গেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তাকে এ দায়িত্ব দেন। এর আগে তিনি টিএসসির উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি চলতি মাসের এক তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
জানতে চাইলে রোববার এএমএম মহীউজ্জামান চৌধুরী বলেন, ‘গত মাসের শেষের দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আমাকে এক চিঠির মাধ্যমে এ দায়িত্ব পালনের আদেশ দেন। ওই মাসের ৩১ তারিখে নতুন দায়িত্ব হস্তান্তর হয় এবং চলতি মাসের এক তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব পালন শুরু করি।’
জানা যায়, ২০০৫ সাল থেকে তিনি টিএসসির উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রাক্তন এ ছাত্র ১৯৮০-৮১ সালে ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন।
এমএইচ/একে/পিআর