গাজীপুরে পাঁচ লাখ টাকার জাল নোটসহ আটক ২


প্রকাশিত: ০১:২১ পিএম, ২১ মে ২০১৬
ফাইল ছবি

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার একটি মার্কেট থেকে পাঁচ লাখ টাকার জাল নোট জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় জাল নোট রাখার দায়ে দুইজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- ভোলার দক্ষিণ আইকার চরনূরউদ্দিন গ্রামের মজিবুল হকের ছেলে দুলাল হোসেন (৩২) ও কাঁচপুরের কচুয়ার আতালিয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে আলমগীর হোসেন (৩৫)।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় চান্দনা চৌরাস্তা এলাকার জনৈক আব্দুর রহমানের লিমা স্টোরের সামনে থেকে দুলাল হোসেন ও আলমগীরকে আটক করে। পরে তাদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৫০০টি ১ হাজার টাকার জাল নোট জব্দ করে।

তিনি আরও জানান, এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। শনিবার দুপুরে আটকদের গাজীপুর কোর্টে চালান দেয়া হয়েছে।  
                    
আমিনুল ইসলাম/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।