নির্বাচনী সহিংসতা : চলে গেলেন ডা. মনিরও


প্রকাশিত: ০৮:০৮ এএম, ০৬ জুন ২০১৬

আড়াইহাজারে নির্বাচনী সংঘর্ষে আহত মনির হোসেন (৩৪) ৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার ঢাকার ধানমন্ডি কিডনী হাসপাতালে তিনি মারা যান।

নিহত মনির হোসেন আড়াই হাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের করিমের ছেলে। তিনি মেম্বার পদে জয়ী প্রার্থী মোতালের লোক বলে জানা গেছে।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, গত ২৮ মে আড়াইহাজার উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই দিন খাগকান্দা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সম্ভুপুরা কেন্দ্রে মেম্বার প্রার্থী মোতালেব ও জাকিরের লোকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে মনির হোসেনসহ অন্তত ১০ জন হন।

পরে আহত মনিরকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান। মনির মারা যাওয়ার সংবাদে এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে মনিরের নিহতের খবরে পুরুষ শুণ্য হয়ে পড়েছে কয়েকটি গ্রাম। এই সুযোগে লুটপাট হওয়ার আশঙ্কা করছেও গ্রামবাসী।

শাহাদাত হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।