ঝড়ে বিদ্যুতের খুঁটি রাস্তায় : যান চলাচল বন্ধ


প্রকাশিত: ১২:০৭ পিএম, ১১ জুন ২০১৬

গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কে পল্লী বিদ্যুতের ৮টি খুঁটি পড়ে গেছে। এতে সড়কের দু’পাশে যানবাহন চলাচল করতে না পেরে প্রায় ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

পরে কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মী ও থানা পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।

কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, বিকেলে ঝড়ে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কের শিমুলিয়ায় পল্লী বিদ্যুতের ৮টি খুঁটি সড়কের উপর পড়ে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Kaligong

কালীগঞ্জ, ঘোড়াশাল, নরসিংদী, ভৈরব ও বি-বাড়িয়ার যাত্রীরা দুর্ভোগে পড়ে। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, শনিবার সরকারি ছুটির দিন থাকায় রাস্তায় এমনিতেই যানবাহনের চাপ একটু কম ছিল। তাই খুব কম সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হযরত আলী জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি।       

আব্দুর রহমান রহমান/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।