বেনাপোলে বিদেশি পিস্তলসহ আটক ২


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ১৩ জুন ২০১৬
প্রতীকী ছবি

যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রাম থেকে দু’টি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিনসহ দুইজনকে আটক করেছেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। সোমবার ভোরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের ফজলুর রহমানের ছেলে কুতুব উদ্দিন (৩৯) ও আব্দুল মমিন রওশান আলীর ছেলে আব্দুল মমিন (৪০)।

যশোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কমান্ডার মেজর আব্দুল্লাহ-আল মেহেদী জানান, ঘিবা গ্রামের কুতুব উদ্দিনের বাড়ির সামনে অস্ত্র বেচা-কেনা হচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭.৬৫ বোরের অত্যাধুনিক দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন জব্দ করা হয়।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা এবং আসামি ও অস্ত্র হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের ওই কর্মকর্তা জানান।

জামাল হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।