নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ১৮ জুন ২০১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুর্নবাসন কেন্দ্র এলাকার শীতলক্ষ্যা নদী থেকে তাওহিদ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৩ দিন পর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু তাওহিদ উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকার কবির হোসেনের ছেলে।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সকালে চনপাড়া পুর্নবাসন কেন্দ্র এলাকার শীতলক্ষ্যা নদীতে শিশু তাওহিদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা বলা যাবে।

এর আগে, গত বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি নোয়াপাড়া এলাকা থেকে শিশু তাওহিদ নিখোঁজ হয়।

তাওহিদের পিতা কবির হোসেনের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ আনোয়ার ও কাউসারসহ তাদের লোকজন তার ছেলে তাওহিদকে হত্যার পর গুম করার উদ্দেশ্যে নদীতে ভাসিয়ে দেয়।

মীর আব্দুল আলীম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।