ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত


প্রকাশিত: ০৪:৫৬ এএম, ২০ জুন ২০১৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর বোর্ডঘর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার রাতে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য মো. তৈয়বুর রহমান সিলেট কোতোয়ালী থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জপুর উপজেলার দাঁতপাড়া এলাকায়।
 
গোড়াই মহাসড়ক পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মোতালিব মিয়া জানান, তৈয়ুবুর রহমান মোটরসাইকেলযোগে ঢাকা থেকে টাঙ্গাইলে যাচ্ছিলেন। পথে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর বোর্ডঘর এলাকায় পৌঁছালে রোববার রাত ৮টার দিকে ভূমি ফিলিং স্টেশনের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিপরীতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।