স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন


প্রকাশিত: ০৯:২৭ এএম, ২১ জুন ২০১৬
প্রতীকী ছবি

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. কামাল হোসেন (৪০) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।  

মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিজ্ঞ বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত কামাল হোসেন গাজীপুরের শ্রীপুর থানার কাওরাইদ গ্রামের ধনু মোড়লের ছেলে।

গাজীপুর আদালতের উপপরিদর্শক (এসআই) মো. মনজুরুল হক জানান, ২০১১ সালের ৩০ এপ্রিল পারিবারিক কলহের জের ধরে স্বামী কামাল হোসেন স্ত্রী শহিদা বেগমকে (৩০) কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মো. আব্দুল গফুর বাদী হয়ে কামাল হোসেনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম-২ ওই বছরের ৩০ জুন আসামি কামাল হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ৯ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার বিচারক ওই রায় ঘোষণ করেন।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।