বঙ্গবন্ধু, সামসুজ্জোহা ও চুনকাকে আইভীর শ্রদ্ধা নিবেদন


প্রকাশিত: ১২:১৫ পিএম, ২২ জুন ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী উপ-মন্ত্রীর মর্যাদা পাওয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। বুধবার শহরের ২নং রেলগেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তিনি ওই প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
 
এছাড়া আইভী শহরের মাসদাইরে কেন্দ্রীয় কবরস্থানে শায়িত নারায়ণগঞ্জের প্রয়াত দুইজন রাজনীতিক একেএম সামসুজ্জোহা ও আলী আহাম্মদ চুনকার কবর জিয়ারত করে সেখানে শ্রদ্ধা জানান। ওই সময় তিনি উপ-মন্ত্রীর মর্যাদা পাওয়ায় প্রধানমন্ত্রীকে আবারও কৃতজ্ঞতা ও আল্লাহকে শুকরিয়া জানান।
 
এদিকে, বুধবারও সিটি কর্পোরেশনের কাউন্সিলর, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন স্তরের লোকজন ফুল নিয়ে মেয়রকে শুভেচ্ছা জানাতে হাজির হন নগর ভবনে।

শাহাদাত হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।