যশোরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত


প্রকাশিত: ০৬:১০ এএম, ২৩ জুন ২০১৬

যশোর সদর উপজেলার তীরের হাট মথুরাপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত ও ১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের দুইজনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। অপরজন হলেন, তিরের হাট গ্রামের নিত্যপদ সরকারের ছেলে চয়ন (১০) এবং আহত হয়েছেন চয়নের মা দিপিকা রাণী সরকার।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, যশোর সদর উপজেলার তীরের হাট মথুরাপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
 
যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মানিক জানান, মথুরাপুর রেলক্রসিংয়ে ট্রেন ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত তিনজনের মরদেহ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের একজনের পরিচয় পাওয়া গেছে। খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে।

মিলন রহমান/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।