গাজীপুরে বাসচাপায় ভ্যানচালক নিহত


প্রকাশিত: ১১:৫৭ এএম, ২৭ জুন ২০১৬

গাজীপুর মহানগরীর নগরপাড়া এলাকায় বাসচাপায় আব্দুল কাদের (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার বিকেল পৌণে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের ময়মনসিংহের গফরগাঁও থানার রসুলপুর গ্রামের বাসিন্দা।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন এলাকাবাসীর বরাত দিয়ে জানান,  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উল্টোপথে সালনাগামী একটি ভ্যানকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে ভ্যানচালক আব্দুল কাদের ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজনরা তার মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

আমিনুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।