নড়াইলে দুই নসিমনের সংঘর্ষে আহত ১০


প্রকাশিত: ০৮:১৫ এএম, ২৮ জুন ২০১৬

নড়াইল-লোহাগড়া সড়কের চিত্রাসেতু এলাকায় দুই নসিমনের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে মান্নান মোল্যা, সাজ্জাদ ফকির, নাজিম শেখ, শহীদ শেখ, নাজিম, আলামিন ও মরফুদুল খানসহ ১০ জন আহত হয়েছেন।

আহতরা জানান, নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বগুড়া ও চাঁদপুর এলাকা থেকে তারা নসিমনযোগে নড়াইল শহরে আসার পথে চিত্রাসেতু এলাকায় এ দুর্ঘটনার শিকার হন।

হাফিজুল নিলু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।