সিরাজগঞ্জ

সারাদেশে নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে মহিলা জামায়াতের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:১৭ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

সারাদেশে নির্বাচনি কার্যক্রমে নারীদের ওপর হামলা, হেনস্তা ও কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জ-২ আসনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এসময় মিছিলে অংশ নেওয়া নারীদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

সমাবেশে বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদ-প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহিদুল ইসলাম।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, কোনো বিশৃঙ্খলা চাই না। কিন্তু কেউ যদি আমাদের সঙ্গে বিশৃঙ্খলা করতে আসে, আমরা ছাড় দেব না। মা-বোনদের দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। এ দেশের মানুষ আগামীতে জামায়াতকেই ক্ষমতায় দেখতে চায়।

নারী বক্তারা বলেন, নির্বাচনি পরিবেশে নারীদের ওপর সহিংসতা ও অশালীন আচরণ মানবাধিকার লঙ্ঘনের শামিল। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায়, কঠোর আন্দোলনের গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন।

এম এ মালেক/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।