মোংলায় জামায়াতের ২৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

মোংলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজারে অনুষ্ঠিত ধানের শীষ প্রতীকের নির্বাচনি জনসভায় এসে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

সুন্দরবন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সহ-সাধারণ সম্পাদক মো. খলিল শেখ ও সাংগঠনিক সম্পাদক আজিজুল শেখের নেতৃত্বে ৩ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডের ২৫ নেতাকর্মী বিএনপির জনসভা প্রধান অতিথি এবং বাগেরহাট-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন।

এ সময় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম জামায়াত নেতাকর্মীদের সাদরে গ্রহণ এবং বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানান।

সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপি সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক ও বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন।

আবু হোসাইন সুমন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।