মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ সরিয়ে দিলো মেটা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
মুফতি আমির হামজা/ছবি-সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ সাময়িকভাবে অপসারণ করেছে মেটা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে মুফতি আমির হামজার আইটি বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

আমির হামজার আইটি বিভাগ জানায়, মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সাময়িকভাবে পেজটি অপসারণ করেছে। এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়; বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিয়ের ফল।

আইসিটি বিভাগ আরও জানায়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের ভালোবাসা, সমর্থন ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যক্কারজনক কাজটি করেছে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই, ফেসবুক থেকে একটি পেজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না। এরইমধ্যে পেজ পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় সব তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলমান।

আল-মামুন সাগর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।