বিএনপি অফিসের সামনে থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৫:২২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনি অফিসের সামনে থেকে এক ব্যাগ ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী। ‎রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বারকোনা বাজার সংলগ্ন বিএনপির স্থানীয়রা অফিসের সামনে সন্দেহজনক বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

‎খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পরে যৌথবাহিনীর উপস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে সেখান থেকে ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করে সাঘাটা থানায় নিয়ে যায়।

‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

আনোয়ার আল শামীম/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।