বিএনপির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে: নজরুল ইসলাম মঞ্জু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বিএনপির পাশে মানুষের থাকাই ইঙ্গিত বহন করে যে, বিএনপি জনপ্রিয় দল ও জনগণের প্রত্যাশা পূরণ বিএনপির পক্ষে সম্ভব। সে কারণেই বিএনপির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে ও বিএনপিও দায়িত্বশীলভাবে কাজ করার ইচ্ছা ও প্রস্তুতি নিয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, নির্বাচনি ট্রেন এখন স্টেশনের খুব কাছে। জাতি যে প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছিল, সে যাত্রা ইনশাআল্লাহ সফল হতে যাচ্ছে।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পরে এই নির্বাচনকে ঘিরে জাতির প্রত্যাশা অনেক, আকাঙ্ক্ষা অনেক। একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে, নির্বাচনহীন বাংলাদেশে এবারের নির্বাচনে মধ্যে দিয়েই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। জাতীয় সংসদ কার্যকর হবে। সে কারণেই মানুষের অনেক আশা, যেখানে মানুষ তাদের ইচ্ছা ব্যক্ত করছে, তারা আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে, তারা নিজেরাই নেমে আসছে আমাদের মাঝে।

তিনি বলেন, এবার হবে ভোট বিপ্লব, মানুষ ভোট বিপ্লবের মধ্যে দিয়ে বিএনপিকে বিজয়ী করবে। বিজয়ের মধ্য দিয়েই খুলনা নতুন যাত্রা শুরু করবে, সেটা হচ্ছে শিল্পসমৃদ্ধ খুলনা।

গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আনোয়ার হোসেন, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকনসহ প্রমুখ।

আরিফুর রহমান/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।