দিনাজপুরে ৮৪৪ ভোটকেন্দ্রের ৬৪ শতাংশ ঝুঁকিপূর্ণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:১২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

দিনাজপুরের ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যা হিসাব অনুযায়ী মোট কেন্দ্রের ৬৩.৮৬ শতাংশ। এর মধ্যে ২৫৭টি অধিক ঝুঁকিপূর্ণ ও ২৮২টিকে ঝুঁকিপূর্ণ এবং ৩০৫টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) কার্যালয় সূত্রে পাওয়া তথ্য মতে, ২৫৭টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোর মধ্যে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ৮৬টি, দিনাজপুর-২(বোচাগঞ্জ-বিরল) আসনে ২২টি, দিনাজপুর-৩ (সদর) আসনে ১২টি, দিনাজপুর-৪(খানসামা-চিরিরবন্দর) আসনে ২৫টি, দিনাজপুর-৫(পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ৪৬টি ও দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে ৬৬টি কেন্দ্র রয়েছে।

পুলিশ সূত্র জানায়, ভোটার সংখ্যা বেশি, ইতোপূর্বে অগ্নিসংযোগ ও ভাঙচুর, সীমানা প্রাচীর না থাকা, প্রার্থী বা রাজনৈতিক দলগুলোর প্রভাবশালী নেতার বাড়ি, সীমান্ত সংলগ্ন কেন্দ্র দূরবর্তী ও জনবহুল এলাকাসহ বিভিন্ন দিক বিবেচনা করে এসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ডিআই ওয়ান শহীদুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

জেলায় মোট ভোটার ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন। যারমধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ২৯ হাজার ৪৫৭ জন, নারী ভোটার ১৩ লাখ ৩১ হাজার ২৫৫ জন ও হিজড়া ভোটার ২২ জন। ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৮৪৪টি এবং ভোট প্রদানের কক্ষ থাকবে ৪ হাজার ৯৯৩টি।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ৬টি আসনের মধ্যে দিনাজপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৭ হাজার ১৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮ হাজার ৯১৯ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ২১২ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

দিনাজপুর-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৪৭৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ১১২ জন, নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৩৬৬ জন।

দিনাজপুর-৩ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৬৩৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৪৮৬ জন, নারী ভোটার ২ লাখ ১০ হাজার ১৪৮ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

দিনাজপুর-৪ আসনে ভোটার ৪ লাখ ২১ হাজার ২৭৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ৩০৪ জন, নারী ভোটার ২ লাখ ৯ হাজার ৯৭২ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

দিনাজপুর-৫ আসনে ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৮৩ জন, নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

দিনাজপুর-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৭৮ হাজার ৫৩ জন, নারী ভোটার ২ লাখ ৭৯ হাজার ৬২৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১৩ জন রয়েছেন।

এমদাদুল হক মিলন/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।