ঠাকুরগাঁও জামায়াত আমিরের আটকের ঘটনা দুর্বিষহ ষড়যন্ত্র: দেলাওয়ার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬
সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান আটকের ঘটনায় ১১ দলীয় জোট ও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন বলেছেন, এ বিষয়টি নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না। কারণ এটি তার ব্যবসায়িক টাকা এবং ব্যক্তিগত বিষয়। তিনি দাবি করেন, নির্বাচনের একদিন আগে এর পেছনে একটি দুর্বিষহ ষড়যন্ত্র কাজ করছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন:
গণনা শেষ, সেই জামায়াত নেতার কাছে মিললো ৭৪ লাখ টাকা

দেলাওয়ার হোসেন বলেন, ‌‘ঠাকুরগাঁওয়ের বিএনপির একজন বড় নেতার বিরুদ্ধে ২২ কোটি টাকার ঋণ মওকুফের অভিযোগ, এটা নিয়ে কোনো মাথাব্যথা নেই। গত কয়েকদিন থেকে বিভিন্ন জায়গায় বিএনপি ও যুবদলের বিভিন্ন লোকজন টাকা বিতরণ করতে গিয়ে ধরা খাচ্ছে, সেটা নিয়ে কোনো মাথাব্যথা নেই। অথচ জামায়াতের আমির তার ব্যবসায়িক ও তার ব্যক্তিগত টাকা নিয়ে আসবেন, এটা নিয়ে রাজনৈতিক কালার দেওয়া হচ্ছে।’

এদিকে ওই জামায়াত পরিবার থেকে দাবি করা হয়েছে, সামনে ঈদকে ঘিরে ব্যবসায়িক ও ব্যক্তিগত কাজে তিনি ঢাকা যান। তার গার্মেন্টস পণ্যের ব্যবসা রয়েছে। ঢাকায় বাকি কিছু কালেকশন এবং অগ্রিম অর্ডারে টাকা নিয়ে তিনি ফিরছিলেন।‌ এর আগেও তিনি এর চেয়ে বেশি টাকা এভাবে ব্যবসায়িক কাজে লেনদেন করেছেন।

তানভীর হাসান তানু/এসআর/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।