নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:১২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-৩ আসনে এজেন্ট বের করে দেওয়া ও জাল ভোটের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁয়ের মেঘনা শিল্ল এলাকায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। নতুন করে নির্বাচনের দাবি জানান।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ৯৩ হাজার ৩৪৮। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২ হাজার ২৯০, নারী ভোটার ২ লাখ ৯১ হাজার ৫৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন।

/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।