রান্নাঘরের যে উপাদান মুখে রাখলে দূর হবে দুর্গন্ধ
প্রায় সবারই মাঝে মাঝে মুখে দুর্গন্ধ দেখা দেয়। কৃত্রিম উপায় ছাড়াও ঘরোয়া উপাদান দিয়ে এই দুর্গন্ধ সহজেই কমানো যায়। তার মধ্যে অন্যতম শক্তিশালী সমাধান হলো
এলাচ সুগন্ধি মসলা, যা মিষ্টি, চা, পান, ক্ষীর এবং আরও অনেক পদে স্বাদ ও সুগন্ধ বাড়ায়। তবে এলাচের গুরুত্ব কেবল স্বাদের মধ্যে সীমাবদ্ধ নয়। এতে রয়েছে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং প্রয়োজনীয় খনিজ পদার্থ, যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি দিতে সাহায্য করে।

মুখের দুর্গন্ধ দূর করে
মুখের দুর্গন্ধ দূর করতে এলাচ চিবানো বা চা-পান ও মিষ্টি খাবারের সঙ্গে ব্যবহার করা যেতে পারে। দৈনন্দিন খাদ্যাভ্যাসে এলাচ অন্তর্ভুক্ত করলে মুখের তাজা গন্ধ বজায় থাকে, সঙ্গে শরীরও সুস্থ থাকে। এছাড়া এলাচ একটি প্রাকৃতিক মুখ সতেজকারী। এর মিষ্টি ও সতেজ সুগন্ধ মুখের দুর্গন্ধ তাৎক্ষণিকভাবে দূর করে। এটি ব্যাকটেরিয়াও হ্রাস করে এবং দাঁত ও মাড়ি সুস্থ রাখতে সাহায্য করে। এজন্য অনেক টুথপেস্ট ও চুইংগামে এলাচ ব্যবহার করা হয়।
হজমশক্তি বাড়ায়
এলাচ পরিপাকতন্ত্রের জন্য একপ্রকার প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। এটি গ্যাস, ভারী ভাব, বদহজম এবং পেটের ব্যথা কমাতে সাহায্য করে। খাবারের পর ১-২টি এলাচ চিবিয়ে খেলে খাবার দ্রুত হজম হয় এবং পেট হালকা বোধ হয়। এর সুগন্ধ অন্ত্রকে শিথিল করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে।
রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে
এলাচে থাকা পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি খারাপ কোলেস্টেরল কমায় এবং হৃদরোগের ধমনীর স্বাস্থ্য বজায় রাখে। নিয়মিত অল্প পরিমাণে এলাচ খেলে হৃদরোগের ঝুঁকি কমে।
বিষাক্ত পদার্থ দূর করে
এলাচ শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। এটি কিডনিকে শক্তিশালী করে এবং প্রস্রাবের মাধ্যমে বর্জ্য পদার্থ বের করতে সহায়ক। নিয়মিত সেবনে শরীর বিষমুক্ত হয় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
ওজন কমাতে সাহায্য করে
এলাচ বিপাক প্রক্রিয়া বাড়ায় এবং শরীরকে দ্রুত ক্যালরি পোড়াতে সাহায্য করে। এটি পেট ফাঁপা কমায় এবং ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে, ফলে ওজন কমানোর ডায়েটেও কার্যকর।
মানসিক চাপ কমায়
এলাচের সুবাস মানসিক চাপ, উদ্বেগ এবং ক্লান্তি কমায়। এলাচ চা বা দুধ পান করলে মন শান্ত হয় এবং ঘুম ভালো হয়। এটি মেজাজ উন্নত করতেও সহায়ক।
গলা ব্যথা দূর করে
এলাচের উষ্ণতা বৃদ্ধির প্রভাব রয়েছে, যা সর্দি, কাশি এবং গলা ব্যথা থেকে মুক্তি দিতে সাহায্য করে। এর ঔষধি গুণাবলী শ্বাসনালিপরিষ্কার রাখতে সহায়ক।
সূত্র: ইন্ডিয়া টুডে ও অন্যান্য
আরও পড়ুন:
ঘুম না এলে মাখন খান, ভাইরাল ট্রেন্ড কতটা নিরাপদ
কমলা ও কেনুর মধ্যে পার্থক্য কোথায়
এসএকেওয়াই/