মানিকগঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টা, যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৬:২০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে মোহাম্মদ আলী (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে দিকে উথলী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটক মোহাম্মদ আলী উপজেলার তেঁতুলিয়া গ্রামের হয়রত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ওই কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় তিনি ধরা পড়েন। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করেন। তাৎক্ষণিকভাবে তিনি কোন প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার চেষ্টা করেছিলেন, তা জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানার এসআই সুমন জানান, আটক মোহাম্মদ আলীকে থানায় হস্তান্তর করা হয়েছে বিকালে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসজেএএল/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।