কিশোরগঞ্জ-৬

ফলাফল ঘোষণায় দেরি, বিজিবির গাড়ি বহরে উত্তেজিত জনতার হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের নির্বাচনে একটি কেন্দ্রের ফলাফল ঘোষণায় দেরি করায় বিজিবির গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করেছে উত্তেজিত জনতা। এতে বিজিবির এক সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী মনোহরপুর সেরবাজ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক জানান, মনোহরপুর সেরবাজ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় উত্তেজিত জনতা ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় একজন বিজিবি সদস্যের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন।

তিনি আরও বলেন, পরে বিজিবি সদস্যদের সহায়তায় প্রিসাইডিং অফিসারসহ নির্বাচনি কর্মকর্তা, পুলিশ, আনসার সদস্যদের উদ্ধার করে ফিরে আসি। তবে সেখানে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমার সঙ্গে ২৪ জন বিজিবি সদস্য ছিলেন।

আরএএইচ/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।