নোয়াখালী-১
৪০ কেন্দ্রে ১০ হাজার ভোটে এগিয়ে ব্যারিস্টার খোকন
নোয়াখালী-১ আসনে ৪০ কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
এতে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন প্রায় ১০ হাজার ভোটে এগিয়ে আছেন।
প্রাপ্ত ফলাফলে জানা গেছে, ৪০ কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ব্যারিস্টার খোকন পেয়েছেন ৩৪ হাজার ৪২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. ছাইফ উল্যাহ পেয়েছেন ২৪ হাজার ৯৩৭ ভোট।
এছাড়া হাতপাখা প্রতীক নিয়ে জহিরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৪৭১ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এ আসনে মোট ১৪২ কেন্দ্রের মধ্যে ৪০ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হলো। এখানে মোট ভোটার ৪ লাখ ৫২ হাজার ৪২৫।
ইকবাল হোসেন মজনু/এমএন/এমএন