চট্টগ্রাম-৩ আসনে জয়ের পথে বিএনপির মোস্তফা কামাল পাশা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে জয়ের পথে রয়েছেন বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা।
এ আসনে ভোট গণনা শেষে কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীক নিয়ে মোস্তফা কামাল পাশা পেয়েছেন মোট ৭২ হাজার ৫১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আলাউদ্দীন সিকদার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৭০১ ভোট।
তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়নি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। এরপরই শুরু হয় গণনার কার্যক্রম।
চট্টগ্রাম-৩ আসনে মোট ভোটার ২ লাখ ৬০ হাজার ৪৮৫ জন। এখানে নির্বাচন করা বাকি প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মাদ আমজাদ হোসেন (হাতপাখা) এবং স্বতন্ত্র মো. মোয়াহেদুল মাওলা (ফুটবল)।
এনডিআইএইচ/একিউএফ/এমএন