লোহাগাড়ায় জামায়াতের শাহজাহান চৌধুরীর জয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:১১ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতের শাহজাহান চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬১ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাতকানিয়া ও লোহাগাড়ায় প্রকাশিত চূড়ান্ত ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ২৫ ভোট। মোট ভোটকেন্দ্র ছিল ১৫৭টি।

শাহজাহান চৌধুরী এর আগে ১৯৯১ ও ২০০১ সালে দুই দফায় এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ২০০৮ সালে জোটের প্রার্থী হিসেবে জামায়াতের নায়েবে আমির শামসুল ইসলাম এখান থেকে জয়ী হন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার ৪ লাখ ৯১ হাজার ৮২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৪৮ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৩৭৪ জন।

এমডিআইএইচ/এএসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।