টাঙ্গাইল-৫
সুলতান সালাউদ্দিন টুকু ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বিজয়ী
টাঙ্গাইল-৫ (সদর) আসনে ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ৮২৩ জন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল পেয়েছেন ৬৯ হাজার ৪০৮ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুযারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শরীফা হক এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুয়ায়ী, টাঙ্গাইল-৫ আসনে মোট ভোট ৪ লাখ ৬২ হাজার ৪১২টি। এর মধ্যে ভোট পড়েছে ২ লাখ ৮৮ হাজার ৮০টি; বাতিল হয়েছে ৪ হাজার ৪০১ ভোট। অর্থাৎ এই আসনে ৬৩ দশমিক ২৫ শতাংশ ভোট পড়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এমএএএন/ইএ/জেআইএম