নির্বাচনের ফলাফল

চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:১৭ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন জামায়াত কর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের ফলাফল ঘোষণার পর দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় কয়েকজন আহত হন।

আহতরা হলেন- লুৎফর রহমান (৫৫), তার ছেলে আবু হাসান (২৩), আবু বক্কর সিদ্দিক (৬০), ইকরামুল হক (৪৫), শমিক (২১), আতিয়ার রহমান (৫০) ও শরিফুল ইসলাম (৪৮)। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল জানান, ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিএইচএম/এমআইএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।