মির্জা আব্বাসের ঘাম ছুটিয়ে হারলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৮ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

সন্ধ্যার পর থেকে নানান নাটকীয় পরিস্থিতি পেরিয়েও শেষ পর্যন্ত জয় পেলেন না এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। ৫ হাজারের বেশি ভোটে বেসরকারিভাবে জিতলেন বিএনপি নেতা মির্জা আব্বাস।

ভোটের আগে থেকেই সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি ছিল ঢাকা-৮। দুই প্রার্থীর কথার লড়াই ভোটের দিনে এসে ভোটের লড়াইয়ে পরিণত হয়েছে। কয়েক দফা থমকে থাকা। একে অপরের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলন শেষে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফল ঘোষণা করেন।

তিনি জানান, এই আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোটগ্রহণ হয়। এতে বিএনপির মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পান। এর সঙ্গে তিনি ২ হাজার ৮১৪টি পোস্টাল ভোট পেয়েছেন। তাতে মোট ভোট পড়ে ৫৯ হাজার ৩৬৬।

এনসিপির মোহাম্মদ নাসীরুউদ্দীন পাটওয়ারী ১০৮টি কেন্দ্রে পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। এর সঙ্গে তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ৫৫৫টি। তাতে তার পক্ষে মোট ভোট পড়ে ৫৪ হাজার ১২৭টি।

এএসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।