গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হলেন সোহেল মঞ্জুর সুমন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৯:১৬ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদে দায়িত্ব পেয়েছেন আহম্মদ সোহেল মনজুর সুমন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে থেকে পিরোজপুর-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই পিরোজপুরের ভান্ডারিয়া নেছারাবাদ কাউখালীসহ জেলাজুড়ে বইছে আনন্দের জোয়ার।

নির্বাচনে আহমেদ সোহেল মঞ্জুর সুমন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামিম সাঈদীকে পরাজিত করে বিজয় অর্জন করেন। তার এই বিজয়কে অবহেলিত পিরোজপুর জনপদের মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার হিসেবে দেখছেন জেলার মানুষ।

দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মনে করছেন, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় পিরোজপুরের উন্নয়নে গতি আসবে। দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের অবহেলা দূর করে অবকাঠামো, শিক্ষা ও অর্থনৈতিক খাতে ইতিবাচক পরিবর্তন আনতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

বরিশাল বিভাগ থেকে নির্বাচিত এই তরুণ সংসদ সদস্য শিক্ষাদীক্ষা, পারিবারিক ঐতিহ্য ও রাজনৈতিক পটভূমির কারণে শুরু থেকেই বিএনপির মন্ত্রিসভায় স্থান পাওয়ার আলোচনায় ছিলেন।

মো. তরিকুল ইসলাম/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।