স্ট্রিট স্টাইলে নজরকাড়া রোশনী
সম্প্রতি নতুন লুকে ভক্তদের নজর কেড়েছেন ওপার বাংলার লাস্যময়ী অভিনেত্রী রোশনী ভট্টাচার্য। ছোটপর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজ ও সিনেমার পর্দায় সমান আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করছেন তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমেও রোশনী কম যান না, নিজের দৈনন্দিন মুহূর্ত এবং নান্দনিক ফটোশুটের ছবি নিয়মিত শেয়ার করেন।
স্টাইলিশ আউটফিট, স্বতঃস্ফূর্ত হাসি আর সাহসী লুকের কারণে তিনি ফ্যাশন অনুপ্রেরণার জায়গা হয়ে উঠেছেন।
অলিভ গ্রিন স্লিভলেস করসেট টপ তার লুকের মূল আকর্ষণ। হার্ট-শেপড নেকলাইন ফিগারকে সুন্দরভাবে হাইলাইট করেছে। বটম হিসেবে তিনি বেছে নিয়েছেন কালো ডেনিম প্লিটেড মিনি স্কার্ট, যা টপের সঙ্গে মানিয়ে পুরো লুককে দিয়েছে ট্রেন্ডি ও খেলাধুলার ভাব।
স্কার্টের কোমরে ছোট রিবন মোটিফের এমব্রয়ডারি আর সবুজ-কালো কনট্রাস্ট লুকটিকে আরও প্রাণবন্ত করেছে।
কানের জন্য বোহেমিয়ান ড্রপ ইয়ার রিং উইথ চাঁদ, তারা ও সূর্য মোটিফ এবং পার্পল ও রয়্যাল ব্লু পাথরের ঝলক লুককে দিয়েছে রেট্রো আভিজাত্য।
গ্লসি মেকআপে ন্যাচারাল বেস, সফট ব্লাশ এবং গ্লসি পিংক লিপস্টিক যুক্ত করে গ্ল্যাম ছড়িয়েছেন তিনি। চুলগুলো মাঝ সিঁথি করে স্ট্রেট স্টাইল করা। শেষের ফাইনাল টাচ দিয়েছেন স্টাইলিশ ব্ল্যাক অ্যাঙ্কল বুটস আর মোজার সঙ্গে, যা পুরো লুকে এনেছে স্ট্রিট-স্টাইল ভাইব।
রোশনীর এই লুকটি ফ্যাশনপ্রেমীদের জন্য সত্যিই নজরকাড়া এবং অনুপ্রেরণামূলক।
জেএস/