পাবনায় দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

পাবনার সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল গফুর (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আবু তালেবের ছেলে আটককৃত ময়েন উদ্দিন ও নিহত গফুরের ছেলে আলমের সঙ্গে টাকা লেনদেন সংক্রান্ত দ্বন্দ্ব চলছিল। এর জেরে বৃহস্পতিবার কথাকাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বেশকয়েকজন আহত হন। এদের মধ্যে আব্দুল গফুরকে গুরুতর আহতাবস্থায় সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক আব্দুল গফুরকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় ৩ জনকে আটক করেছেন পুলিশ।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মূলত আলম এবং ময়েন উদ্দিনের মধ্যে টাকা-পয়সা নিয়ে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ থানা মর্গে রয়েছে। ময়নাতদন্তের জন্য আগামীকাল পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

তিনি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। নিহতের পরিবার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলমগীর হোসাইন নাবিল/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।