মাদক কারবারিকে ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কারের ঘোষণা এমপির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

শরীয়তপুরে মাদক কারবারিকে ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন নড়িয়া-সখিপুর আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, কেউ মাদক ডিলারকে ধরিয়ে দিলেই এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আর যদি কোনো মাদকসেবীকে ধরিয়ে দিতে পারেন তাহলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

তিনি বলেন, প্রমাণ সহকারে মাদকসেবী বা কারবারিদের ছবি আমাকে দেবেন। আর সেই পুরস্কারের টাকা আমার কাছ থেকে গোপনে নিয়ে যাবেন।

তিনি নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আমার কোনো নেতাকর্মী বিচার-আচারে যুক্ত হতে পারবে না। কোনো অবস্থাতে এ কাজ করা যাবে না। আমরা চাই আইন তার নিজস্ব গতিতে চলুক।

সংসদ সদস্যের এমন ঘোষণায় এলাকাজুড়ে মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। তারা বলছেন, যদি এই ঘোষণা বাস্তবায়ন হয় তাহলে সমাজ থেকে নেশা ও ঘুস বাণিজ্য বন্ধ হবে।

বিধান মজুমদার অনি/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।