জুলাইয়ের আকাঙ্ক্ষা-ইনসাফভিত্তিক শেরপুর গড়বো: রাশেদুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুর-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম বলেছেন, ‘শহীদদের রক্তের ঋণ আমরা ভুলবো না। জুলাইয়ের আকাঙ্ক্ষা, ইনসাফভিত্তিক শেরপুর গড়বো। এজন্য সবার সহযোগিতা ও পরামর্শ চাই।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চৈতনখিলা বটতলা গ্রামে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন রাশেদুল ইসলাম।

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের মতো তরুণদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। ফিরে পেয়েছি কথা বলার অধিকার। এ শহীদদের রক্তের ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়। শহীদ পরিবারগুলোর পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।

এসময় শহীদ পরিবারের সদস্য, জামায়াত নেতা মাওলানা নূরে আলম সিদ্দিকী, প্রভাষক জাহিদ হাসান, ইকবালসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে শেরপুর শহরের খরমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল চলাকালে প্রশাসনের দ্রুতগতির গাড়ির চাপায় কলেজছাত্র মাহবুব আলম নিহত হন।

মো. নাঈম ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।