ডেঙ্গু প্রতিরোধে ময়লা পরিষ্কারে খালে নামলেন এমপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১৪ মার্চ ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি’—এই প্রত্যয় নিয়ে সশরীরে খালের ময়লা পরিষ্কারে নামলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।

শনিবার (১৪ মার্চ) দুপুরে বেলকুচি পৌর শহরের ওয়াপদা খালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মাসব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে আমিরুল ইসলাম খান আলীম বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগ প্রতিরোধে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এসব রোগের অন্যতম উৎস এডিস মশা। যা ময়লা পানিতে জন্মায়। এ কারণে প্রত্যেককে রোগ থেকে সুরক্ষিত থাকতে ছোট ছোট নদী-নালা, খালবিল ও বসতবাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

এ সময় বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সদস্য সচিব বনি আমিনসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।