ময়মনসিংহে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ০৭ এপ্রিল ২০২৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাইজবাগ গোরস্তান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার মাইজবাগ ইউনিয়নের সাধুরগোলা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে জাহিদ (১৮ ) ও পার্শ্ববর্তী রাজিবপুর ইউনিয়নের দেবস্থান গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন (৬৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, নান্দাইল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইজিবাইকটি ঈশ্বরগঞ্জের মধুপুরের দিকে যাচ্ছিল। বিকেল সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে ঈশ্বরগঞ্জের গুরুস্তান এলাকা পর্যন্ত এসে ইজিবাইকটি ইউটার্ন দিচ্ছিল। এসময় নান্দাইল থেকে ছেড়ে আসা মোটরসাইকেলের ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক জাহিদ ও ইজিবাইকের যাত্রী হাজির উদ্দিন নিহত হন। এসময় ইজিবাইকের আরও তিন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আজম বলেন, খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।