মানসিক রোগের চিকিৎসা নিতে বোনের বাড়িতে এসে নিজের গলা কাটলেন নারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৬:৩১ এএম, ২৮ এপ্রিল ২০২৬
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে ভালুকা মডেল থানা পুলিশ/ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় নিজের গলা কেটে সোনামনি রুবি দাস (৪৫) নামের এক নারী আত্মহত্যা করেছেন। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঝালোবাজার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুবি দাস গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সুরেষ রবিদাসের স্ত্রী। তিনি ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের ঝালোবাজার গ্রামে বোনের বাড়িতে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোনামনি রবি দাস দীর্ঘ ২৫ বছর যাবৎ মানসিক রোগে ভুগছিলেন। এক মাস আগে ভালুকার ঝালোবাজার গ্রামে তার বোনের বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার বিকেল ৩টার দিকে সোনামনি নিজের গলায় নিজেই ছুরি চালান। আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে তার কাছ থেকে ছুরি ছিনিয়ে নেয়। কিন্তু শ্বাসনালী কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ওই নারী দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিলেন। তিনি নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমডিকেএম/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।