এক বছর পর টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার যাচ্ছে আলু

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০১:৪১ পিএম, ০৭ মে ২০২৬

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে ৪০ মেট্রিক টন আলু মিয়ানমারে রপ্তানি হচ্ছে। সীমান্ত বাণিজ্য বন্ধ থাকার এক বছর পর প্রথমবারের মতো বাংলাদেশ থেকে মিয়ানমারে নিত্যপণ্য রপ্তানি করা হচ্ছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলের দিকে টেকনাফ স্থলবন্দর দিয়ে আলুগুলো মিয়ানমারের উদ্দেশে পাঠানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা মাহবুব রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার টেকনাফ স্থলবন্দর দিয়ে ৪০ মেট্রিক টন আলু মিয়ানমারে রপ্তানি করা হবে। এরই মধ্যে ট্রলারে আলু তোলার কাজ চলছে। সব কার্যক্রম সম্পন্ন হলে বিকেলের দিকে আলুভর্তি ট্রলার মিয়ানমারের উদ্দেশে রওনা দেবে।

এক বছর পর টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার যাচ্ছে আলু

এর আগে গত ১ মে মিয়ানমার থেকে একটি কাঠবোঝাই বোট টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায়।

টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী জানান, টেকনাফ বন্দর দিয়ে মিয়ানমারে আলু রপ্তানির জন্য শ্রমিকরা ট্রলারে আলু তুলছেন। ধীরে ধীরে সীমান্ত বাণিজ্য পুরোদমে চালু হবে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও বৃদ্ধি পাবে।

জাহাঙ্গীর আলম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।