না.গঞ্জে ৩ হোটেলকে জরিমানা
নোংরা পরিবেশে খাবার বিক্রি ও অনিয়মের দায়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তিন হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলার মদনপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত এ জরিমানা করেছেন বলে নিশ্চিত করেন, বন্দর সহকারী কমিশনার (ভূমি) হোসনে আরা বিনা।
তিনি জানান, মদনপুর মোড়ে রাস্তার পাশে টিনের চালা দিয়ে নোংরা পরিবেশে খাবার বিক্রির দায়ে তিন হোটেল মালিককে ১০ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।20160718174909.jpg)
মো: শাহাদাত হোসেন/এএম/আরআইপি