এসপির নির্দেশে থামানো হলো ট্রেন, টয়লেটে মিললো গাঁজা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৪ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেনে তল্লাশি চালিয়ে টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) ভোরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ভোরে সিলেট জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজ হঠাৎ বার্তা পাঠান উপবন এক্সপ্রেস ট্রেনে মাদক উদ্ধারে অভিযান চালাতে। এসপির নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে উপবন এক্সপ্রেস ট্রেনের কোনো যাত্রাবিরতি না থাকলেও ট্রেনটিকে থামানো হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের জিআরপি সদস্যরা তল্লাশি চালিয়ে ‘চ’ বগিতে মালিকবিহীন অবস্থায় টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।