এক চোরের কাছেই মিললো ৩২টি মোটরসাইকেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১১:১২ এএম, ১৮ মে ২০২৬

নিলফামারীর জলঢাকায় অভিযান চালিয়ে চোরাই ৩২টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এসময় চোর চক্রের মূল হোতা ও ওই গুদামের মালিক আব্বাস আলীকে আটক করা হয়।

রোববারে (১৭ মে) সন্ধ্যায় উপজেলার টেঙ্গনমাড়ী এলাকার একটি গুদাম (গোডাউন) থেকে এসব মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এর আগে আটক মোটরসাইকেল চোর শাহিনকে জিজ্ঞাসাবাদ ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি গোডাউন থেকে চোরাই ৩২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে ওই গোডাউনের মালিক ও মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা আব্বাস আালীকে আটক করে পুলিশ।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নামজমুল আলম বলেন, উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর কাগজপত্র যাচাই চলছে। প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আমিরুল হক/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।