নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ১৯ মে ২০২৬
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে টি পুকুরে ডুবে নুর মোহাম্মদ ও আরাফাত নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার পূর্নকলস গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নুর মোহাম্মদ (১০) ওই গ্রামের রাজু আহমেদের ছেলে এবং আরাফাত (১১) একই গ্রামের মিন্টুর ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে শিশু দুটিকে বাড়ির আশপাশে কোথাও দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ পর স্বজনরা বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে তাদের মরদেহ ভেসে থাকতে দেখেন।

৬ নম্বর গোপালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সামাদ মন্ডল বলেন, বাড়ির পাশের একটি পুকুরে পড়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। সম্ভবত গোসলে বা খেলার ছলে পানিতে নেমে তারা তলিয়ে যায়।

তিনি আরও জানান, এ বিষয়ে বড়াইগ্রাম থানা-পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।