গাজীপুরে পরিত্যক্ত অবস্থায় ১০ লাখ টাকা উদ্ধার


প্রকাশিত: ১০:০২ এএম, ১৯ জুলাই ২০১৬

গাজীপুরে পরিত্যক্ত অবস্থায় ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোর আলেকজান বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা থেকে ওই টাকা উদ্ধার করে পুলিশ।

জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, এলাকাবাসী দুপুরে আলেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কার্নিসে একটি ব্যাগ দেখতে পায়। পরে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা বেগমকে জানান। তিনি ব্যাগ খুলে টাকা দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে এক হাজার টাকার ১০টি বান্ডেলে মোট ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ব্যাগে ডাচ্‌-বাংলা ব্যাংকের খামে টাকাগুলো ভরা ছিল। কে বা কারা এ টাকাগুলো এখানে রেখে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
                    
আমিনুল ইসলাম/এসএস/এমএস /এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।