শার্শায় ডিজিটাল এটেনডেন্স সিস্টেমের উদ্বোধন


প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২০ জুলাই ২০১৬

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং শিক্ষার উৎকর্ষতা সাধনে যশোরের শার্শা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ডিজিটালের আওতায় আনা হয়েছে।

বুধবার দুপুরে এ উপলক্ষে শার্শা উপজেলা অডিটোরিয়ামে ডিজিটাল এটেনডেন্স সিস্টেমের শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদের আয়োজনে এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজ হাসান।

উপজেলা পরিষদের চেয়াম্যান সিরাজুল হক মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান ও আলেয়া ফেরদৌস প্রমুখ।

মো. জামাল হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।